ইয়াবার সয়লাব: যুব সমাজের প্রতি সতর্কতার আহ্বান - দিগন্ত জার্নাল

ইয়াবার সয়লাব: যুব সমাজের প্রতি সতর্কতার আহ্বান

দিগন্ত জার্নাল ডেস্ক:

নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার সীমান্তবর্তী এলাকা গুদারিয়ায় এক ইসলাহী প্রোগ্রামে অংশ নিয়ে যুব সমাজকে নেশার কুফল সম্পর্কে সতর্ক করেছেন শায়খ মুফতী হাফীজুদ্দীন। মঙ্গলবার (১লা এপ্রিল ২০২৫) আয়োজিত এ প্রোগ্রামে তিনি বিড়ি, সিগারেট, ধূমপান, ইয়াবা ও অন্যান্য মাদকের ভয়াবহতা নিয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, “নেশা শুধু ব্যক্তিগত ক্ষতি করে না, বরং একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে। তাই প্রতিটি মানুষকে সচেতন হতে হবে এবং আশপাশের সবাইকে নেশার বিরুদ্ধে সোচ্চার করতে হবে।” তিনি যুব সমাজকে ধূমপানসহ সকল নেশাদ্রব্য পরিহারের আহ্বান জানান এবং নেশামুক্ত জীবনের গুরুত্ব তুলে ধরেন।

দিনব্যাপী এই ইসলাহী সফরে তার সঙ্গে ছিলেন মুফতী আব্দুল হালীম, মুফতী ফাউজান আফসার ফারাবি, মুফতী আব্দুল্লাহ ইউসুফ ও জনাব মো. নূর ইসলাম। বক্তারা সবাই দল-মত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

an adbox will go here