বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক গেলেন প্রধান উপদেষ্টা ইউনূস
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ৩ এপ্রিল ২০২৫: বিমসটেক সম্মেলনে যোগ দিতে আজ ব্যাংকক গেলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ও তার সফরসঙ্গীরা সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।
প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানান, এবারের বিমসটেক সম্মেলন সাতটি আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের ওপর গুরুত্ব দেবে— বাণিজ্য ও বিনিয়োগ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি, এবং কানেক্টিভিটি।
সম্মেলনে অধ্যাপক ইউনূস বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগামী শুক্রবার (৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যানship বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ২ থেকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।