হবিগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত - দিগন্ত জার্নাল

হবিগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, ৬ এপ্রিল ২০২৫ || হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে অনাবৃষ্টির কারণে কৃষিকাজে দেখা দেওয়া বিপর্যয়ের প্রেক্ষিতে রবিবার সকাল ১০টায় স্থানীয় নিউফিল্ড মাঠে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ নামাজে ইমামতি করেন মাওলানা আবু তাহের মো. সালাউদ্দিন। নামাজে সংগঠনের সভাপতি আলহাজ রইছ মিয়া, সহ-সভাপতি মাহবুবুর রহমান আওয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজ শেষে আকাশে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে বিশেষ মোনাজাত করা হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আগত শত শত ধর্মপ্রাণ মুসল্লি এ আয়োজনে অংশ নেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় জেলার বিভিন্ন উপজেলায় বোরো মৌসুমে রোপণকৃত ধান গাছ বের হলেও সঠিক সময়ে বৃষ্টি না আসায় সেগুলো পাকতে পারছে না, ফলে কৃষকেরা বিপাকে পড়েছেন।

an adbox will go here