ভারত সরকার ইউনূস সরকারকে স্বীকৃতি দিয়েছে: ড. এম জসিম উদ্দিন
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ || আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর ড. এম জসিম উদ্দিন বলেছেন, ভারত সরকার বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, মোদি সরকারের নানা কটাক্ষের পরও প্রধানমন্ত্রী মোদিকে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে হয়েছে।
ড. জসিম উদ্দিন আরও বলেন, প্রফেসর ইউনূস ভারতের সঙ্গে সব গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় তুলে ধরেছেন, যার মধ্যে সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি ও গঙ্গার পানির বিষয়ও রয়েছে। তিনি বাংলাদেশে জাতীয় স্বার্থের দিকে নজর দিয়ে কোনও বিষয়ে নতজানু হননি, যা একটি কূটনৈতিক বিজয়।
শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি ভারতের জন্য প্রতিবন্ধকতা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।