নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ী রনিকে কুপিয়ে হত্যা
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ || নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাধবপাশা সেনপাড়া এলাকায় রনি (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত রনি কলাগাছিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাধবপাশা এলাকার ছলিমউদ্দিন ওরফে ছৈল্লার ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রনি এলাকায় একজন চিহ্নিত মা’দ’ক ব্যবসায়ী, চাঁ’দা’বা’জ ও স’ন্ত্রা’সী হিসেবে পরিচিত ছিলেন। তার নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে কয়েকদিন আগে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন। সেই থেকে সে আত্মগোপনে চলে যায়।
রোববার বিকেলে এলাকায় ফিরে এসে রনি স্থানীয় মাসুদ মিয়ার ছেলে রাসেলকে মারধর করে। এরই জের ধরে বিকাল সাড়ে ৫টার দিকে হাজী নূর বক্স রোডে তাকে ধারাল অ’স্ত্র দিয়ে কুপিয়ে ও পি’টি’য়ে গুরুতর আ’হ’ত করা হয়।
বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, স্থানীয়রা রনিকে মু’মূ’র্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃ’ত্যু হয়। ঘটনাস্থলে পু’লিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।