গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ আন্দোলনে জাবি শিক্ষার্থীদের সংহতি
‘দিগন্ত জার্নাল ডেস্ক:
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || গাজায় চলমান গণহ’ত্যা ও মা’নবাধিকার ল’ঙ্ঘনের প্রতিবাদে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ আন্দোলনে সংহতি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে তারা ঘোষণা দিয়েছে, আজ সোমবার (৭ এপ্রিল) একদিনের জন্য ক্লাস, পরীক্ষা ও ল্যাবসহ সব একাডেমিক কার্যক্রমে অংশ নেবে না।
গতকাল রোববার (৬ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, “যখন গা’জা ইসরাইলি আ’গ্রা’সনে জ্বলছে, তখন আমরা আর নীরব থাকতে পারি না। গা’ণহ’ত্যা, বিমান হা’মলা, ক্ষু’ধা ও ধ্বং’স—এসব বিচ্ছিন্ন অ’পরা’ধ নয়, বরং একটি স্পষ্ট জে’নো’সাইডের চিত্র। ঘরবাড়ি, হাসপাতালসহ গোটা পরিবার নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অথচ বিশ্ব নীরব।”
তারা আরও বলেন, “আমরা গা’জার নিপী’ড়িত মানুষের পাশে দাঁড়াতে ও ন্যায়বিচারের দাবি জানাতে ‘গ্লোবাল স্ট্রাইক’-এ অংশ নিচ্ছি। আজ ৭ এপ্রিল আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমস্ত ক্লাস, পরীক্ষা ও ল্যাব থেকে বিরত থাকব।”
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে জানান, “ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংস গা’ণহ’ত্যা ও সৃষ্ট মা’নবি’ক বিপ’র্যয়ের প্রতিবাদে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ শীর্ষক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে আজ ৭ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিসে কর্মবি’রতি পালন করা হবে এবং ৮ এপ্রিল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে।”