প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস: এক গর্বিত পরিচয়ের নাম - দিগন্ত জার্নাল

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুস: এক গর্বিত পরিচয়ের নাম

দিগন্ত জার্নাল ডেস্ক:
বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি—প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। অথচ আশ্চর্যের বিষয়, বাংলাদেশের শতকরা ৮৩% মানুষ জানেন না, কে এই ইউনুস!

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হলো নোবেল পুরস্কার—এ কথা সবাই জানে। কিন্তু জানেন কি, সম্মানসূচক পুরস্কার হিসেবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে:
২. আমেরিকার প্রেসিডেনশিয়াল অ্যাওয়ার্ড
৩. মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল

এই তিনটি পুরস্কার একসঙ্গে পেয়েছেন ইতিহাসে মাত্র ১২ জন মানুষ। আর গর্বের সঙ্গে বলতে পারি—তাঁদের একজনই বাঙালি, আমাদেরই প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস!

বিশ্ব ফুটবলের জাদুকর মেসিকে নিশ্চয়ই চিনেন? অবিশ্বাস্য হলেও সত্য, এমন একটি সময় ছিল যখন লিওনেল মেসি লাইনে দাঁড়িয়ে ছিলেন ড. ইউনুসের সঙ্গে দেখা করার জন্য!

বিশ্বের সবচেয়ে সম্মানজনক ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমস—আর অলিম্পিকে সবচেয়ে গর্বের দায়িত্ব মশাল বহন করা। ২০২০ সালে জাপানে অনুষ্ঠিত অলিম্পিকে মশাল বহনের সম্মান পেয়েছিলেন প্রফেসর ইউনুস!

বর্তমানে বিশ্বের যেকোনো লিডিং ইন্টেলেকচুয়ালস তালিকায় টপ ১০-এ জায়গা করে নিয়েছেন তিনি। মুসলিম বিশ্বে এমন নোবেল জয়ী চিন্তাবিদের দেখা মেলা দুষ্কর। আর এই মহামানব আমাদের বাংলাদেশের!

an adbox will go here