গাজায় গণহত্যাকারী ইসরাইল মধ্যপ্রাচ্যের ক্যানসার মামুনুল হক - দিগন্ত জার্নাল

গাজায় গণহত্যাকারী ইসরাইল মধ্যপ্রাচ্যের ক্যানসার মামুনুল হক


সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || গাজায় দখলদার ইসরাইলের সন্ত্রা’সী তাণ্ডব, গণহত্যা ও মানবতাবিরোধী অ’পরাধের প্রতিবাদে ফিলিস্তিনবাসীর ডাকা বৈশ্বিক হরতালের প্রতি সংহতি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখা রাজধানীর পল্টনে সংহতি সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মামুনুল হক বলেন, “ফিলিস্তিন আজ একটি কবরখানায় পরিণত হয়েছে। অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজায় যে গণহ’ত্যা চালাচ্ছে, তা ইতিহাসের সমস্ত নিষ্ঠুরতাকে হার মানিয়েছে।” তিনি যুক্তরাষ্ট্রকে এই জু’লুমের নেপথ্য কারিগর আখ্যা দিয়ে বলেন, “তাদের সমর্থন ও অস্ত্রসজ্জায় ইসরাইল বারবার ফিলিস্তিনিদের রক্তে হোলি খেলছে। তাদের মানবাধিকারের মুখোশ খুলে গেছে, তারা আসলে জায়োনিস্ট সন্ত্রা’সের পৃষ্ঠপোষক।”

তিনি আরও বলেন, “ইসরাইল শুধু একটি অবৈধ রাষ্ট্র নয়, বরং মধ্যপ্রাচ্যের জন্য একটি ক্যানসার। এই ক্যানসারের মূলোৎপাটন এখন সময়ের দাবি। ফিলিস্তিনকে মুক্ত করা মুসলিম উম্মাহর ওপর ফরজ হয়ে গেছে।” তিনি বৈশ্বিক লড়াইয়ের মাধ্যমে ইসরাইলবিরোধী প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত এই সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন পল্টন জোন সভাপতি ও দিলু রোড মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি সালাউদ্দীন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন— হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করিম কাসেমী, অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, মাওলানা হাকীম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

বক্তারা বলেন, “ফিলিস্তিন কেবল ইতিহাস নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। এ ভূমিকে আল্লাহ পবিত্র আখ্যা দিয়েছেন। এখান থেকেই নবীজীর (সা.) ইসরা ও মেরাজ শুরু হয়েছিল।” তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইসরাইল যতই চেষ্টা করুক, ফিলিস্তিন ধ্বংস করতে পারবে না। একদিন মুসলমানদের একটি দল দখলদারদের বিরুদ্ধে বিজয় অর্জন করবে, ইনশাআল্লাহ।”

বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ইসরাইল ও তার মিত্র রাষ্ট্রগুলোর পণ্য বর্জনের আহ্বান জানান। ভারতের প্রসঙ্গে তারা বলেন, “ভারতের হিন্দুত্ববাদী মোদি সরকার মুসলিমদের বিরুদ্ধে একের পর এক অ’ত্যাচার চালাচ্ছে। ওয়াকফ সম্পত্তি আইনের সংশোধনের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানার ওপর দখল প্রতিষ্ঠার চেষ্টা করছে।” হেফাজত এরও তীব্র প্রতিবাদ জানিয়ে মুসলিম নিপীড়নের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

an adbox will go here