ইসরাইলি আগ্রাসনমুক্ত স্বাধীন সর্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ - দিগন্ত জার্নাল

ইসরাইলি আগ্রাসনমুক্ত স্বাধীন সর্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দিগন্ত জার্নাল

সোমবার, ৭ এপ্রিল ২০২৫ || গাজা উপত্যকায় ইস’রাই’লির দখল’দার বাহিনীর অব্যাহত গ’ণহ’ত্যা এবং চরম মা’নব’াধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের ওপর পরিচালিত নির্ম’ম হামলার তীব্র প্রতিবাদ জানায় এবং আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি জানায়।

বিবৃতিতে বাংলাদেশ সরকার আবারও জোর দিয়ে জানায়, ফিলিস্তিনি জনগণের সব ন্যায্য অধিকার, আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুসারে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইস’রাই’লি সামরিক বাহিনীর হামলায় বহু ফিলিস্তিনি নারী-শিশু নি’হ’ত হয়েছে। ত্রাণ সহায়তা অবরুদ্ধ হয়ে পড়ায় গাজায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে, এবং আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইস’রাই’ল তাদের নি’র্যা’তন অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সরকার গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় নির্বিচার বিমান বোমাবর্ষণের নিন্দা জানিয়ে ইস’রাই’লকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা, সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে—গাজায় নিঃশর্ত যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক। সেইসঙ্গে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর পথ উন্মুক্ত করার জন্য বিশ্ব সম্প্রদায়কে তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য আলোচনার টেবিলে ফিরতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ বলেছে, কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের মাধ্যমে সহিংসতা ও দুর্ভোগের অবসান সম্ভব। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার ভিত্তিতে শান্তিপূর্ণ দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানায় বাংলাদেশ।

an adbox will go here