ভালুকায় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে পথ মিছিল
ভালুকা-সংবাদদাতা (ময়মনসিংহ)
বুধবার, ৯ এপ্রিল ২০২৫
বিএনপির বিরুদ্ধে চলমান মি’থ্যা অ’প’প্রচা’র, চাঁ’দা’বা’জি, স’ন্ত্রা’স, দু’র্নী’তি ও অ’নি’য়’মের প্রতিবাদে এবং তৃণমূল পর্যায়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নে এক পথ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাটাজোর বাজারে এ কর্মসূচি পালিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান তালুকদার হুমায়ুন এবং সঞ্চালনায় ছিলেন কাচিনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ। নেতৃত্ব দেন ইউপি সদস্য ইয়াসিন তালুকদার।
সভায় বক্তব্য রাখেন কাচিনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষকদলের সাবেক সদস্য চঞ্চল তালুকদার, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য নাইম আল খালেদ তালুকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খলিলুর রহমান বিএসসি, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মন্ডল, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম খান, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরফান আলী, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক চানমিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান আছু, কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান লিটন ও কামাল পারভেজ, শ্রমিকদলের সাবেক সভাপতি রিপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জলিল সিদ্দিকী, বিএনপি নেতা শহিদুল ইসলাম মোল্লা, জমির পালোয়ান, মোশাররফ খান, রকিবুল হাসান রফিক, সওদাগর শিকদার, স্বেচ্ছাসেবকদল নেতা মো. আজিজ, ছাত্রদল নেতা সুমন তালুকদার ও আবির তালুকদারসহ আরও অনেকে।