আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, ১৯ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে, - দিগন্ত জার্নাল

আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, ১৯ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে,

দিগন্ত জার্নাল ডেস্ক :

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ||  আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড ১৪টি নির্দেশনা দিয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে—

পরীক্ষার ৩০ মিনিট আগে আসন গ্রহণ বাধ্যতামূলক;

প্রথমে এমসিকিউ ও পরে লিখিত অংশ, কোনো বিরতি ছাড়া;

ওএমআর ফর্ম সঠিকভাবে পূরণ, উত্তরপত্র ভাঁজ না করা;

প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে;

মুঠোফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ, কেবল কেন্দ্রসচিব ব্যতিক্রম;

প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে;

নিজ বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া যাবে না, পরীক্ষার্থীদের স্থানান্তর করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং ফল প্রকাশের সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য এসএমএসে আবেদন করা যাবে।

পরীক্ষার সময় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতিরিক্ত নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রশ্নপত্র ফাঁস বা অনিয়মের কোনো সুযোগ না থাকে

an adbox will go here