'মার্চ ফর গাজা’তে মুহিব খানের সংহতি, জনসমুদ্র মঞ্চে দেখা যাবে তাঁকে - দিগন্ত জার্নাল

‘মার্চ ফর গাজা’তে মুহিব খানের সংহতি, জনসমুদ্র মঞ্চে দেখা যাবে তাঁকে

দিগন্ত জার্নাল ডেস্ক:
১২ এপ্রিল ২০২৫, শনিবার, ঢাকা – ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন জাগ্রত কবি মুহিব খান। জনসমুদ্রে রূপ নেওয়া এই সমাবেশের মঞ্চে উপস্থিত থাকবেন তিনিও।

মানবতার পক্ষে অবস্থান নেওয়া কবি মুহিব খান দীর্ঘদিন ধরেই গণমাধ্যম, কবিতা ও গানে ফিলিস্তিন ইস্যুতে প্রতিবাদ জানিয়ে আসছেন। আজকের এই মহাসমাবেশে তাঁর সরব উপস্থিতি কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে এরই মধ্যে অংশ নিয়েছেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারি, মাহমুদুর রহমান, আহমাদুল্লাহ, ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মিরাজ, আয়মান সাদিক, এনায়েত চৌধুরীসহ সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন কবি মুহিব খান, যিনি মঞ্চে উঠে গাজাবাসীর প্রতি কবিতার ভাষায় ভালোবাসা আর প্রতিবাদের বার্তা পৌঁছে দেবেন বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।

— দিগন্ত জার্নাল
স্লোগান: সাম্যের আহ্বানে

an adbox will go here