ভালুকায় জোরপূর্বক জমি দখল: যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা:
১৩ এপ্রিল ২০২৫ || ময়মনসিংহের ভালুকায় এক যুবলীগ নেতার বি’রু’দ্ধে জো’রপূ’র্’ব’ক জমি দখল ও বসতভিটা থেকে উ’চ্ছে’দের চেষ্টার অ’ভি’যো’গ উঠেছে। ঘটনাটি ঘটেছে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে। অভিযোগে জানা যায়, কাচিনা ইউনিয়নের তামাট (টাসকাপাড়া) গ্রামের যুবলীগ নেতা রাসেল শিকদার তিতাস কোম্পানির একটি মাছের প্রজেক্টের জন্য জমি কিনে দিতে মধ্যস্থতা করেন। সে সময় চাঁনপুর গ্রামের মৃত মহর আলী শিকদারের দুই ছেলে মো. মোজাম্মেল ও মামুনের নিকট থেকে বায়না দলিল করে ৯.৫০ শতক জমি ক্রয় করেন। পরে ওই জমির টাকা পরিশোধ না করেই আরও ২৯ শতক জমি প্রজেক্টের বাউন্ডারির মধ্যে ফেলে দখলে নিয়ে নেন বলে অভিযোগ।
জমির টাকা চাইতে গেলে রাসেল শিকদার নানা প্রকার হু’ম’কি দিতে থাকেন। ঘটনার দিন ১০ এপ্রিল একদল স’ন্ত্রা’সী মোজাম্মেল মিয়ার বাড়িতে গিয়ে সেটি প্রজেক্টের নামে লিখে দিতে বলেন। রাজি না হওয়ায় বি’বা’দীরা জো’রপূ’র্’ব’ক উ’চ্ছে’দ ও বাড়ি দখলের হু’ম’কি দিয়ে চলে যায়। এ ঘটনায় মোজাম্মেলের ছোট ভাই মো. মামুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অ’ভি’যো’গ দায়ের করেন।
অ’ভি’যু’ক্ত রাসেল শিকদার উ’চ্ছে’দ চেষ্টার অ’ভি’যো’গ অস্বীকার করলেও জমি বায়নার কথা স্বীকার করে জানান, মোজাম্মেল জমি রেজিস্ট্রি করে দিলেই তাকে টাকা পরিশোধ করা হবে। অপরদিকে রাসেল শিকদার ও তার পিতা ইদ্রীস আলী শিকদার গং জমি আ’ত্ম’সা’ৎ-এর অ’প’চে’ষ্টা আড়াল করতে মোজাম্মেল হক মাসুদসহ ৪ জনকে আ’সা’মি করে ভালুকা মডেল থানায় একটি চাঁ’দা’বাজির অ’ভি’যো’গ দায়ের করেন। তবে তদন্তে জানা যায়, ঘটনাস্থলে গিয়ে মোজাম্মেল হক মাসুদের চাঁ’দা দাবি করার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, একটি লিখিত অ’ভি’যো’গ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।