‘মিস আর্থ বাংলাদেশ’ মডেল মেঘনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
দিগন্ত জার্নাল ডেস্ক:
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ || সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মডেল মেঘনা আলমের বিরুদ্ধে কূটনীতিকের কাছ থেকে ৫ মিলিয়ন ডলার দাবি করার অভিযোগে চাঁ’দা’বা’জি ও প্র’তা’রণার মামলা হয়েছে। ঢাকার ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ আরও ২-৩ জন একটি সংঘবদ্ধ প্র’তা’রক চক্রের সদস্য, যারা বিদেশি কূ’ট’নি’তিক ও ধনাঢ্য ব্যক্তিদের প্রেমের ফাঁ’দে ফেলে হা’নি ট্র্যাপের মাধ্যমে বড় অঙ্কের টাকা আদায় করে আসছে।
পুলিশের তদন্ত কর্মকর্তা ও মামলার বাদী ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম জানান, চক্রটি সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রের কূটনীতিক ও দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তাদের সম্মানহানির হু’ম’কি দিয়ে অর্থ আদায় করে। চক্রের অন্যতম সদস্য দেওয়ান সমির ‘কাওয়াই গ্রুপ’ এবং ‘সানজানা ইন্টারন্যাশনাল’ নামে দুটি প্রতিষ্ঠানের প্রধান এবং অতীতে ‘মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট’ নামক একটি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।
মেঘনা আলমকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে ঢাকা সিএমএম আদালত তাকে গ্রে’ফ’তা’র দেখানোর আদেশ দেন। এর আগে ভাটারা থানায় দায়ের হওয়া আরেক চাঁ’দা’বা’জি মামলায় সমিরকে ১১ এপ্রিল গ্রে’ফ’তা’র করা হয় এবং ১২ এপ্রিল পাঁচ দিনের রি’মা’ন্ড মঞ্জুর হয়।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেওয়া পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, আসামিরা বিদেশি কূ’ট’নি’তিকদের টার্গেট করে অভিনব কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে। সর্বশেষ সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ফাঁ’সানোর চেষ্টা করা হয় এবং তার কাছ থেকে ৫ মিলিয়ন ডলার দাবি করা হয়।
শুনানিকালে মেঘনা আদালতকে বলেন, “আমার নাম মেঘনা, মেঘলা নয়। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিয়ে হয়েছিল। তিনি অভিযোগ করছেন আমি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি—এটা মিথ্যা। আমি ঈসাকে এসব তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলি, এরপরই পুলিশ আমাকে গ্রে’ফ’তা’র করে।” তিনি আরও দাবি করেন, তাকে বিনা বিচারে আটক রাখা হয়েছে এবং আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি।
দেওয়ান সমির নিজেকে নির্দোষ দাবি করে বলেন, “আমাকে তার (মেঘনার) বয়ফ্রেন্ড বলা হচ্ছে, যা ভুল। আমি একজন সাধারণ রেমিটেন্স যোদ্ধা, এসব ঘটনায় জড়িত নই।”
আদালত শেষ পর্যন্ত উভয় আসামিকে গ্রে’ফ’তা’র দেখানোর পাশাপাশি সমিরকে পাঁচ দিনের রি’মা’ন্ডে নেওয়ার আদেশ দেন।
আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় মেঘনা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “একমাত্র ঈসার সঙ্গেই আমার সম্পর্ক, আমি ন্যায়বিচার পাচ্ছি না।”
উল্লেখ্য, ২০২০ সালের ৫ অক্টোবর ‘মিস আর্থ বাংলাদেশ’ নির্বাচিত হন মেঘনা আলম। ৯ এপ্রিল বসুন্ধরার একটি বাসা থেকে তাকে আ’ট’ক করা হয়। আ’ট’কের আগে তিনি ফেসবুক লাইভে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। লাইভটি ১২ মিনিটের বেশি স্থায়ী হয়, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।