নেত্রকোনায় হউক চীনের প্রস্তাবিত হাসপাতাল—হাওরবাসীর প্রাণের দাবি
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনা, শনিবার ১৯ এপ্রিল ২০২৫: নেত্রকোনায় চীনের প্রস্তাবিত একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিলে তা হবে একটি যুগান্তকারী ও মানবিক সিদ্ধান্ত। কারণ, নেত্রকোনা ও আশপাশের হাওর অঞ্চলের প্রায় ৫০ লক্ষ মানুষ আজও আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার হাওর অধ্যুষিত এলাকাগুলোর অধিকাংশ মানুষ দরিদ্র। জরুরি চিকিৎসা সেবা পেতে গেলে তাদেরকে দ্রুত ময়মনসিংহ বা সিলেটের দিকে রওনা হতে হয়। কিন্তু সড়ক অবস্থা এবং দুরত্বের কারণে অনেক রোগী পথেই মারা যায়। এমন প্রেক্ষাপটে নেত্রকোনায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল মানেই—বেঁচে যাওয়ার সম্ভাবনা, বাঁচার আশ্রয়।
এটি শুধু একটি হাসপাতাল নয়, বরং হাওর অঞ্চলের মানুষের জন্য একটি জীবন রক্ষাকারী আশ্রয়কেন্দ্র। চীনের প্রস্তাবিত এই হাসপাতালটি হলে নেত্রকোনার স্বাস্থ্য ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।
চলুন, আমরা সবাই একসাথে আওয়াজ তুলি—
নেত্রকোনায় হউক চীনের প্রস্তাবিত হাসপাতাল!
এটাই হোক হাওরবাসীর প্রাণের দাবি।