দীঘিরপাড়-রাখিরকান্দি-দেওয়ানকান্দি ও শিলই নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে মানববন্ধন - দিগন্ত জার্নাল

দীঘিরপাড়-রাখিরকান্দি-দেওয়ানকান্দি ও শিলই নদীর ভয়াবহ ভাঙ্গন রোধে মানববন্ধন

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | মুন্সিগঞ্জ জেলা সদর নদীসংলগ্ন এলাকাসমূহ—দীঘিরপাড়, রাখিরকান্দি, দেওয়ানকান্দি ও শিলই—বর্তমানে ভয়াবহ নদীভাঙ্গনের মুখোমুখি। দিন দিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তা-ঘাট ও আবাদি জমি। এমন সংকটময় পরিস্থিতিতে নদীভাঙ্গন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৫টায় নদীর পাড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আয়োজনে রয়েছে মাদানী কমপ্লেক্স ও এলাকাবাসী।


নদীভাঙ্গন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই এই মানববন্ধন ও দোয়া মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে এই অঞ্চলের মানুষের বসবাস ও জীবিকা চরমভাবে হুমকির মুখে পড়বে।
অনুষ্ঠানে এলাকাবাসীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

সাম্যের আহ্বানে — দিগন্ত জার্নাল

an adbox will go here