জাসাকের ব্যতিক্রমী দুটি সাংস্কৃতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন: সভাপতির অভিনন্দন বার্তা - দিগন্ত জার্নাল

জাসাকের ব্যতিক্রমী দুটি সাংস্কৃতিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন: সভাপতির অভিনন্দন বার্তা

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৫ | জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জাসাক) সভাপতি ও জাগ্রত কবি মুহিব খান এক অভিনন্দন বার্তায় বলেন, “সকল প্রশংসা আল্লাহর। তিনি আমাদের মতো নগণ্য বান্দাদের মাধ্যমে এই দেশের মুসলমানদের কৃষ্টি ও সংস্কৃতির পক্ষে এবং বিজাতীয় শিরকী সংস্কৃতির বিরুদ্ধে এক অসামান্য প্রামাণ্য ও বৈপ্লবিক সাংস্কৃতিক খেদমত কবুল করেছেন।”

তিনি আরও বলেন, “আমাদের দু’টি কর্মসূচিই ছিল অনন্য ও অভূতপূর্ব—যেমনটি এর আগে কেউ দেখেনি। ১৪ এপ্রিলের আলোড়ন তোলা আয়োজনের মাত্র ১০ দিনের মাথায় ২৪ এপ্রিল একটি শক্তিশালী ‘সংমার্চ’ আয়োজন নতুন জন্ম নেয়া সংগঠনের জন্য বিরল সাফল্য, যা বড় রাজনৈতিক দলের পক্ষেও সহজ নয়।”

সভাপতি জানান, “আমরা প্রচণ্ড পরিশ্রান্ত হলেও আনন্দিত ও উদ্দীপ্ত। জাসাকের প্রত্যেক সহযোদ্ধার প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন। যাঁরা বিশেষ ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা।”

সবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেন—“আল্লাহ যেন আমাদের সব নেক নিয়ত কবুল ও মনজুর করেন। আমীন।”




an adbox will go here