শেখ হমুজিবের শাসনামলে জাসদের ৩০ হাজার কর্মী নিহতের দাবি মারুফ কামালের - দিগন্ত জার্নাল

শেখ হমুজিবের শাসনামলে জাসদের ৩০ হাজার কর্মী নিহতের দাবি মারুফ কামালের

দিগন্ত জার্নাল ডেস্ক:

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসনামলে জাসদের প্রায় ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান। শনিবার দিনগত রাত একটার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে মারুফ কামাল লেখেন, “বাংলাদেশের ইতিহাসে জাসদের মতো এত ত্যাগ আর কোনো দলকে শিকার হতে হয়নি। কিন্তু কোথায় আজ জাসদ? কেবল ভুল রাজনীতির কারণে এক সময়ের বিরাট সম্ভাবনাময় দলটি ক্ষয় হতে হতে প্রায় নিঃশেষ হয়ে গেছে।”

মারুফ কামালের এ স্ট্যাটাসে তার অনুসারী ও ফেসবুক ব্যবহারকারীরা নানা মন্তব্য করেছেন। মাইনুদ্দিন মাহাদি নামের একজন মন্তব্য করেছেন, “ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের নির্মম শিক্ষা।” ওয়াহেদ আলম লিখেছেন, “জাসদের লোকেরা সেই ইতিহাস ভুলে গেছে। এখন তারা আওয়ামী লীগের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হয়ে গেছে।”

গাজী আলাউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, “জনগণের পালস বুঝতে ব্যর্থ হলে সংগঠনকে চরম খেসারত দিতে হয়।”

অন্যদিকে, হাবিব বাবুল নামে একজন মন্তব্য করেছেন, “৩০ হাজার কথাটি মনে হয় ঠিক না, তবে সারাদেশে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। এর কোনো সঠিক হিসাব নাই।”

an adbox will go here