ছাত্রলীগ থেকে উঠে আসা পুলিশ কর্মকর্তা ডাবলু পাচ্ছে পুলিশ সপ্তাহের পদক
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল হক ডাবলু। তার রাজনৈতিক অবস্থান ফ্যাসিস্ট আওয়ামী লীগে এবং তিনি ছিলেন বর্তমানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা। গত কয়েক বছর ধরে বিভিন্ন বিতর্কের কারণে মনিরুল হক ডাবলুর নাম বারবার আলোচনায় এসেছে। এবারের পুলিশ সপ্তাহে তিনি পদকপ্রাপ্তদের তালিকায় স্থান পেয়েছেন। কিন্তু তার এই পদকপ্রাপ্তির পেছনে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে, সাহসী পুলিশ কর্মকর্তা বশির উদ্দিন, অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামান ও বিপ্লবী ডিআইজি ব্যারিস্টার জিল্লুর রহমানের নাম পদক তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, যদিও তারা নিজেদের দায়িত্ব পালনের সময় অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। পদকের জন্য বিবেচিতদের মধ্যে ২১ জনই উচ্চপদস্থ কর্মকর্তার অন্তর্ভুক্তি হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের অভিযোগ, এই পদক তালিকা ক্ষমতার লোভ ও দলীয় রাজনৈতিক আদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা পুলিশের স্বাধীনতা এবং পেশাগত মানের সাথে সঙ্গতিপূর্ণ নয়।