পিএসসি সংস্কারের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় আসিফ
দিগন্ত জার্নাল ডেস্ক:
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | পিএসসি সংস্কারের দাবিতে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ সম্পর্কে বিস্তারিত অবগত হন তিনি।
সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে পিএসসি এবং শিক্ষার্থীদের নিয়ে তাৎক্ষণিক আলোচনার উদ্যোগ নিয়েছেন আসিফ মাহমুদ। দুই পক্ষকে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনায় বসার ব্যবস্থা করছেন তিনি এবং শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন।
an adbox will go here