২০২৪ সালে তিন পথে ঝরেছে ৯২৩৭ প্রাণ
দিগন্ত জার্নাল ডেস্ক:
২০২৪ সালে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘ’ট’না’য় ৯ হাজার ২৩৭ জন নিহ’ত এবং ১৩ হাজার ১৯০ জন আ’হ’ত হয়েছেন। সারাদেশে মোট ৬ হাজার ৯৭৪টি দুর্ঘ’ট’না’য় এসব হতাহতের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি দুর্ঘ’ট’না ঘটেছে সড়কে, যেখানে ৬ হাজার ৩৫৯টি ঘটনায় নিহ’ত হয়েছেন ৮ হাজার ৫৪৩ জন এবং আ’হ’ত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন।
শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ‘২০২৪ সালের সড়ক দুর্ঘ’ট’নার প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, দেশের জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন সংবাদপত্রের রিপোর্টের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
রেল ও নৌপথে দুর্ঘ’ট’না: ২০২৪ সালে রেলপথে ৪৯৭টি দুর্ঘ’ট’না’য় ৫১২ জন নিহ’ত এবং ৩১৫ জন আ’হ’ত হয়েছেন। নৌপথে ১১৮টি ঘটনায় নিহ’ত হয়েছেন ১৮২ জন, আ’হ’ত ২৬৭ জন এবং ১৫৫ জন নি’খোঁজ রয়েছেন।
দুর্ঘ’ট’নার কারণ: প্রতিবেদনে সড়ক দুর্ঘ’ট’নার বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে, যেমন:
বেপরোয়া গতি: বিপজ্জনক অভারটেকিং, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য চালকের অদক্ষতা, রাস্তার ত্রুটি।
পরিসংখ্যান: দুর্ঘ’ট’নার ধরনে দেখা যায়: ৫০.৮৪% দুর্ঘ’ট’না পথচারীকে গাড়ি চাপায়। ২৪.৩৯% মুখোমুখি সংঘ’র্ষে। ১৮.৯২% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ায়।
দুর্ঘ’ট’না রোধে সুপারিশ: বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘ’ট’না রোধে বেশ কিছু সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে: সড়ক নিরাপত্তা আইন দ্রুত কার্যকর করা। রোড সাইন ও জেব্রা ক্রসিং স্থাপন।
চালকদের প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষা নিশ্চিত করা।
গণপরিবহন ব্যবস্থা আধুনিকায়ন করা। ট্রাফিক আইন প্রয়োগে স্বচ্ছতা আনা। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, “পরিবহন খাতের কাঠামোগত কোনো পরিবর্তন না আসায় দুর্ঘ’ট’না’র হার ক্রমশ বাড়ছে। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়।”