মামলার সত্যতা যাচাইয়ের সুযোগ নেই: আইজিপি বাহারুল আলম
নিজস্ব প্রতিবেদক:
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | থানায় কেউ মামলা করতে এলে তার সত্যতা যাচাইয়ের সুযোগ পুলিশের নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (২৮ এপ্রিল) পুলিশ সপ্তাহ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আইজিপি বলেন, ‘বর্তমানে মামলার আবেদন নিজেরা লিখে নিয়ে আসে, সেটি পুলিশকে রুজু করতে হয়। যাচাই করার সুযোগ নেই। পরে তদন্তে অভিযোগের সত্য-মিথ্যা যাচাই করা হয়।’
তিনি আরও জানান, অনেক সময় অন্যায় আবদারের মুখোমুখি হতে হয়, যেমন— কাউকে বন্দি করা, কাউকে ছেড়ে দেওয়া বা পদক দেওয়ার অনুরোধ আসে। তবে কারা এসব আবদার করেন, তা তিনি স্পষ্ট করেননি।
দেশবাসীর উদ্দেশে ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বাহারুল আলম বলেন, ‘পাঁচ আগস্টের পর অসৎ উদ্দেশ্যে অনেকেই মামলা করছে। অপরাধ করেছে ৫-১০ জন, অথচ ৩০০ জনের নাম দিয়ে মামলা হচ্ছে।’
তিনি নিশ্চিত করে জানান, ‘ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে— হয়রানিমূলকভাবে যেন কাউকে গ্রেফতার না করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা মিললেই কেবল গ্রেফতার করা হবে।’