ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান খেলাফত মজলিস আমিরের - দিগন্ত জার্নাল

ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান খেলাফত মজলিস আমিরের

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির (আমির মজলিস) আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড়হুজুর) বলেছেন, ন্যায় প্রতিষ্ঠার জন্য ইসলামি শাসনতন্ত্রের বিকল্প নেই। তাই তিনি সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিসকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং দলকে রাষ্ট্রক্ষমতায় নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সোমবার বানিয়াচং উপজেলার ১০নং সুবিদ ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা সাদেকুর রহমান খান এবং জেলা ছাত্র মজলিসের সভাপতি সাইফুল ইসলাম সুরুজ।

স্থানীয় রত্না বাজারে শত শত রোজাদারের উপস্থিতিতে আয়োজিত এ সভায় আরও বক্তব্য দেন বানিয়াচং উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা আব্দুল মুক্তিত সালেহ, বানিয়াচং মডেল প্রেস ক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, উপজেলা খেলাফত মজলিসের জয়েন্ট সেক্রেটারি মাস্টার জাকির হোসেন মহসিন, মিজানুর রহমান প্রমুখ।

an adbox will go here