ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন: সংস্কৃতি উপদেষ্টা ফারুকী - দিগন্ত জার্নাল

ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন: সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, অভিনেতা ইরেশ যাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া শর্টফিল্ম ‘আলী’ সংশ্লিষ্ট কলাকুশলীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘ইরেশ যাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তিনি জুলাইয়ের আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। এই মামলা রাষ্ট্র করেনি, অন্য একজন ব্যক্তি করেছেন। নতুন বাংলাদেশে সবার মামলা করার অধিকার আছে, যদিও কেউ কেউ সেই স্বাধীনতার অপব্যবহার করছে।’

মোস্তফা সরয়ার ফারুকী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি পুলিশ সঠিক তদন্ত করবে। তদন্ত করে যা সত্য তা টিকবে, আর মিথ্যা হলে তা বাতিল হয়ে যাবে।’

সংস্কৃতি উপদেষ্টা জানান, সংস্কৃতি মন্ত্রণালয় দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং দায়িত্ববোধ থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে, যা অনেক সময় গণমাধ্যমে আসে না। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘টাঙ্গাইলের একটি পাঠাগার থেকে একটি পক্ষ বই সরিয়ে নিয়েছিল। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের হস্তক্ষেপে সমস্যার মীমাংসা হয়।

an adbox will go here