দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা - দিগন্ত জার্নাল

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, (২৯ এপ্রিল ২০২৫) বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) চ্যানেলটির স্ক্রলে এ তথ্য জানানো হয়।

স্ক্রলে বলা হয়, “অনিবার্য কারণে দীপ্ত টিভির সকল সংবাদ কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।”

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই অভ্যুত্থানে নিহত ১৪০০ শহীদ স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকীর কাছে বিতর্কিত প্রশ্ন উত্থাপন করায় চ্যানেল কর্তৃপক্ষ সাময়িকভাবে সংবাদ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

তবে চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন হলে শিগগিরই দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার পুনরায় চালু করা হবে।

এদিকে, বিতর্কিত প্রশ্নের ঘটনার জেরে চ্যানেলটি এক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে বলেও জানা গেছে।

an adbox will go here