মাদানী কমপ্লেক্স মুসিগঞ্জে মসজিদের জন্য জমি ক্রয়ে জনসাধারণের সহযোগিতা কামনা - দিগন্ত জার্নাল

মাদানী কমপ্লেক্স মুসিগঞ্জে মসজিদের জন্য জমি ক্রয়ে জনসাধারণের সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার, (১ মে ২০২৫) মুসিগঞ্জ জেলার হাফিজনগর পূর্ববাড়িতে অবস্থিত মাদানী কমপ্লেক্স মসজিদ-মাদরাসা ও খানকার জন্য জমি ক্রয়ে জনসাধারণের নিকট সহযোগিতা চাওয়া হয়েছে। দেশের প্রখ্যাত আলেম ও পীর, শায়খে ত্বরীক হযরত মুফতী হাফীজুদ্দীন সাহেব দা.বা. (পীর সাহেব দিঘিরপাড়) পরিচালিত এই প্রতিষ্ঠানটির মসজিদের সম্প্রসারণ ও স্থায়ী অবকাঠামো নির্মাণের লক্ষ্যে অতিসত্বর জমি ক্রয় প্রয়োজন বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি শতক জমির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫,০০০ (পঁয়ষট্টি হাজার) টাকা মাত্র। দেশের ও প্রবাসের মুসলমান ভাইদের কাছে বেনামাস সাদকা-ই-জারিয়ার অংশ হিসেবে এই পুণ্যকাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জমি ক্রয় ফান্ডে অংশ নিতে ইচ্ছুকদের জন্য যোগাযোগের সুবিধার্থে দুটি নম্বর সরবরাহ করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মাওলানা সাদ্দ (০১৯৪৫৮৫১০৩১) ও মাওলানা নাজীবুদ্দীন (০১৯০২৭০৮৭৫৯) এর মাধ্যমে।

জানানো হয়, মাদানী কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও মুতাওয়াল্লী শায়খে ত্বরীক হযরত মুফতী হাফীজুদ্দীন দা.বা., যিনি ঢাকার জায়ারিয়া শাখাহিযবুল মালিকীন ও জামিয়াতুল আসাদিয়্যা আল-ইসলামিয়ার পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দান পাঠানোর জন্য ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং নম্বরও প্রকাশ করা হয়েছে।
ব্যাংক হিসাব: শাহজালাল ইসলামী ব্যাংক, কারেন্ট একাউন্ট (মাদানী কমপ্লেক্স) – ৪০৫২১১১০০০০০৩৯৫
বিকাশ/নগদ/রকেট নম্বর: ০১৬৩৯২৬৩৮৩২

উল্লেখ্য, মাদানী কমপ্লেক্স মুসিগঞ্জের একটি নির্ভরযোগ্য দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। স্থানীয় উলামা ও দ্বীনদার জনগণ এই প্রকল্পে অংশ নেওয়ার জন্য আগ্রহী মুসলমানদের আন্তরিক সহায়তা কামনা করেছেন।

an adbox will go here