আবারও এইচ-গ্রুপে বাংলাদেশ, প্রথম ম্যাচ লাওসের বিপক্ষে - দিগন্ত জার্নাল

আবারও এইচ-গ্রুপে বাংলাদেশ, প্রথম ম্যাচ লাওসের বিপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক:
এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে আবারও এইচ-গ্রুপে পড়েছে বাংলাদেশ। ৬ আগস্ট বাছাইপর্বের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক লাওস। এরপর ৮ আগস্ট তিমুরলেস্তে ও ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে মেয়েরা।

এশিয়ার ৩৩ দেশ আটটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে অংশ নিচ্ছে। গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ পাবে চূড়ান্তপর্বে খেলার টিকিট। আয়োজক থাইল্যান্ড সরাসরি খেলবে চূড়ান্তপর্বে, যা বসবে ২০২৬ সালের ১-১৮ এপ্রিল। ২০২৪ সালের বাছাইপর্বেও বাংলাদেশ ছিল এইচ-গ্রুপে। ঢাকায় আয়োজিত সেই টুর্নামেন্টে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে হারালেও ইরানের কাছে হেরে চূড়ান্তপর্বে উঠতে পারেনি। এবারের বাছাইয়ে মেয়েরা আরও ভালো কিছু করে দেখাতে চায়।

an adbox will go here