সভ্য সমাজ গড়তে সবার আগে মানব মর্যাদা নিশ্চিত করতে হবে - দিগন্ত জার্নাল

সভ্য সমাজ গড়তে সবার আগে মানব মর্যাদা নিশ্চিত করতে হবে

দিগন্ত জার্নাল ডেস্ক:
ইসলামের দৃষ্টিতে একটি সভ্য সমাজ তখনই গড়ে উঠবে, যখন অভ্যন্তরীণ ক’ল’হ, বি’বাদ ও ভে’দা’ভে’দ থাকবে না। এজন্য ঐক্য সবার আগে প্রয়োজন, এবং তার সঙ্গে থাকতে হবে জ্ঞান।

(৪ জানুয়ারী ২০২৫)শনিবার রাজধানীর একটি হোটেলে ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ইরানের ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব আহলুল বাইতের মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি।

‘নয়া ইসলামী সভ্যতা বিনির্মাণের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, সব যুগের জিজ্ঞাসা, চাহিদা ও প্রয়োজন পূরণের সক্ষমতা ইসলামী সভ্যতার আছে। সভ্য সমাজ গঠনে সবার আগে মানব মর্যাদা নিশ্চিত করতে হবে এবং তাকওয়াসম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, জ্ঞানী, সচেতন ও জাগ্রত মানুষেরাই উন্নত জাতি গড়ে তোলে। সভ্য সমাজে জীবনের ভিত্তি হবে ইমান ও বিশ্বাস। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা ও শান্তি-নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু বস্তুগত বিষয় নয়, আধ্যাত্মিক দিকেও নজর দিতে হবে।

আয়াতুল্লাহ রেজা রামাজানি বলেন, সমাজের প্রত্যেককে দা’য়ি’ত্ব’প’রা’য়’ণ হতে হবে। দু’র্নী’তির বিরুদ্ধে প্র’তি’রো’ধ ও ল’ড়া’ই করতে হবে। দু’র্নী’তিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। নিজে যেমন জু’লু’ম করা যাবে না, তেমন অন্যকেও জু’লু’ম করতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে আখলাককে অগ্রাধিকার দিতে হবে। শুধু ইহকালীন চিন্তা নয়, পরকালীন চিন্তা ধারণ করতে হবে। পাশাপাশি সম্পদের সু’ষ’ম বণ্টন নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক আবদুস সালাম খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন, এবং ইরানের রিলিজিয়ন্স ও ডেনোমিনেশনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদী মুসাভী।

সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীর মোহাম্মাদী।

an adbox will go here