নেত্রকোনায় ছাত্রদলের নতুন কমিটি :অনিক সভাপতি, শামীম সাধারণ সম্পাদক - দিগন্ত জার্নাল

নেত্রকোনায় ছাত্রদলের নতুন কমিটি :অনিক সভাপতি, শামীম সাধারণ সম্পাদক

দিগন্ত জার্নাল ডেস্ক:

বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার নয় সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে শামছুল হুদা শামীম মনোনীত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নেত্রকোনা জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি অনিক মাহবুব চৌধুরী নিশ্চিত করেছেন।

নবঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম জিপু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোকশেদুল আলম রাজীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত বাবু ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান দোলন এবং প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদকের পদমর্যাদায়) আশরাফুল ইসলাম খান পাঠান প্রান্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

an adbox will go here