বৃহত্তর উত্তরায় জমিয়তের জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে - দিগন্ত জার্নাল

বৃহত্তর উত্তরায় জমিয়তের জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার, (১৫ মে ২০২৫) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বৃহত্তর উত্তরা জোনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৫ মে) তুরাগস্থ জামিয়াতুল নূর আল কাসিমিয়ায় বাদ জোহর এক জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিল সাত থানায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা।

সভায় সভাপতিত্ব করেন মুফতি মহিউদ্দিন মাসুম এবং সঞ্চালনা করেন মুফতি কেফায়েত উল্লাহ আজহারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের সভাপতি শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক এবং বিশেষ অতিথি ছিলেন আল্লামা নাজমুল হাসান কাসেমী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া জাতির প্রকৃত মুক্তি সম্ভব নয়। ফ্যা’সিবাদ ও দু’র্নী’তির বিপরীতে একমাত্র ইসলামই সুশাসনের দিশা দিতে পারে।” তিনি আরও বলেন, “শরীয়াহ আইন বাস্তবায়নের জন্য ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে। জমিয়তের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম কাসেমী, মুফতি আব্দুস সাত্তার (গাওয়াইর মাদ্রাসা), মুফতি শওকত কাসেমী (দারুল উলুম আজমপুর), মাওলানা বুরহান উদ্দিন (ফারুকিয়া মাদ্রাসা, উত্তরখান), মাওলানা জাকির হুসাইন (গাওয়াইর মাদ্রাসা), মাওলানা ইসহাক কামাল, মাওলানা ইউসুফ কাসেমী (উত্তরখান), মাওলানা মোকাররম হুসাইন (উত্তরখান), মুফতি রুহুল আমিন নোমানী (দারুস তাকওয়া, উত্তরখান), মাওলানা হাবিবুর রহমান (জামিয়াতুন নূর), মুফতি আহমদ শফি (তুরাগ), মুফতি শহিদুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান (কাওলা, শামসুল উলুম), মাওলানা আমির উদ্দিন ফয়জি (দারুল আশরাফ, দক্ষিণ খান), মাওলানা আবু বকর (বিমানবন্দর), মাওলানা ইব্রাহীম আজাদী, মাওলানা নিজাম তালুকদার, মাওলানা ওয়ালিউল্লাহ (বিমানবন্দর), মাওলানা সালাউদ্দিন (হাউজবিল্ডিং, উত্তরা পূর্ব), মাওলানা নুরুল হক (দারুল হিকমাহ, পাকুরিয়া), মাওলানা ফিরোজ, মুফতি ওমর ফারুক, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মফিজুর রহমান, মাওলানা ইসমাইল হোসাইনী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম মাজীদি, মাওলানা ইউনুছ, মুফতি আব্দুল ওয়াদুদ, মুফতি মিজান, মাওলানা নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজাদ ও জনাব মোশাররফ হোসেন দুলাল।

এছাড়াও বৃহত্তর উত্তরা অঞ্চলের সাত থানার বহু ওলামায়ে কেরাম সভায় অংশগ্রহণ করেন।

an adbox will go here