আশুলিয়ায় পার্কিং বাসে অগ্নিকাণ্ড, পুড়ে গেল লাব্বাইক পরিবহণের বাস - দিগন্ত জার্নাল

আশুলিয়ায় পার্কিং বাসে অগ্নিকাণ্ড, পুড়ে গেল লাব্বাইক পরিবহণের বাস

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, (১৯ মে ২০২৫) সাভারের আশুলিয়ায় পার্কিং অবস্থায় থাকা লাব্বাইক পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টা ৫০ মিনিটে আশুলিয়ার নতুন ডিইপিজেড এলাকার সামনে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল আহাদ জানান, রাত ১১টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত না হলেও ফায়ার সার্ভিস ধারণা করছে, অসাবধানবশত ফেলে দেওয়া সিগারেটের অংশ থেকেই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

এ ঘটনায় স্থানীয় পরিবহণ শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। মালিকপক্ষ জানিয়েছে, আগুনে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

an adbox will go here