আহত রাকিবুলের পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা তারেক রহমানের - দিগন্ত জার্নাল

আহত রাকিবুলের পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা তারেক রহমানের

দিগন্ত জার্নাল ডেস্ক:

মঙ্গলবার, (২০ মে ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দল কর্মী রাকিবুল হাসানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর খিলক্ষেতের তেতুলতলা এলাকায় রাকিবুলের বাসায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।

প্রতিনিধি দলটি রাকিবুল হাসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার মায়ের সঙ্গে কথা বলেন। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং যে কোনো প্রয়োজনে রাকিবুলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার ইসিবি চত্বরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে ছাত্রলীগ ও পুলিশের হামলায় আহত হন স্বেচ্ছাসেবক দল কর্মী ও পেশাগতভাবে ইলেক্ট্রিশিয়ান রাকিবুল হাসান।

an adbox will go here