দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির বৈঠক - দিগন্ত জার্নাল

দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির বৈঠক

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার , (২১ মে ২০২৫) বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ারের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জোহানসবার্গের ব্রামফন্টেইনে অবস্থিত দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালত প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

দুই দেশের প্রধান বিচারপতির মধ্যে বিভিন্ন বিচারিক ও সাংবিধানিক অভিজ্ঞতা বিনিময় হয়। বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগে চলমান সংস্কার ও সামগ্রিক উন্নয়ন নিয়ে তার ঘোষিত রোডম্যাপের নানা দিক তুলে ধরেন। এ সময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা ও বিচার বিভাগের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরও দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশনের কার্যক্রম ও সংবিধানিক প্রশ্নে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের অভিজ্ঞতার বিষয়েও আলোকপাত করেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা জানান, বাংলাদেশের বিচার বিভাগীয় সংস্কারে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই সফরে রয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

an adbox will go here