জাতীয় ঐক্যের আহ্বান জানালেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ - দিগন্ত জার্নাল

জাতীয় ঐক্যের আহ্বান জানালেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

দিগন্ত জার্নাল ডেস্ক:

শনিবার , (২৪ মে ২০২৫) চলমান রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, “জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী সব শক্তির প্রতি আহ্বান- যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “আওয়ামী ফ্যা’সিবা’দের পতনে অনেকেই দেশে-বিদেশে নাখোশ হয়ে আছে। এই না’খো’শ গোষ্ঠীগুলো আমাদের বিভাজনের সুযোগ নিয়ে আজকের এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। আমরা যখন এক হয়েছিলাম, তখন দীর্ঘ দেড় যুগের প্রভাবশালী ফ্যা’সিবা’দকে পরাজিত করতে পেরেছিলাম। এখন খণ্ড-বিখণ্ড হলে তারা ফের আমাদের ওপর হা’মলা চালানোর চক্রান্ত করবে।”

জাতির প্রতি দায়িত্বের বিষয়ে তিনি লেখেন, “দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এক হয়েছিলাম, লড়েছিলাম। এখন সেই দায়িত্ববোধ থেকেই আমাদের আবারও এক হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়—এই ঐক্য হওয়া উচিত দেশের স্বার্থে। স্বদেশকে নতুন করে গড়তে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।”

হাসনাত আবদুল্লাহর এ বক্তব্য চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার দিকটি স্পষ্টভাবে তুলে ধরে।

an adbox will go here