চলছে একনেকের ১১তম সভা, অনুমোদনের জন্য ১০টি প্রকল্প উপস্থাপন - দিগন্ত জার্নাল

চলছে একনেকের ১১তম সভা, অনুমোদনের জন্য ১০টি প্রকল্প উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক:

শনিবার, (২৪ মে ২০২৫) ২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ শনিবার সকালে শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও অংশ নিয়েছেন।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে ১০টি প্রকল্প (নতুন ও সংশোধিত) অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। প্রকল্পগুলো বিভিন্ন খাতের উন্নয়ন সংক্রান্ত, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

সভা শেষে কোনো আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিং হবে না বলেও আগেই জানানো হয়েছে। তবে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে সমসাময়িক রাজনৈতিক ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন বলে জানা গেছে।

উল্লেখ্য, দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে একনেক সভার পরবর্তী আলোচনাগুলো বিশেষ গুরুত্ব বহন করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

an adbox will go here