পুলিশের পরিচয়ে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশের - দিগন্ত জার্নাল

পুলিশের পরিচয়ে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশের

নিজস্ব প্রতিবেদক:

রোববার, (২৫ মে ২০২৫) পুলিশের পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। এ চক্রটি বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে প্রতারণা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, সম্প্রতি এ ধরনের প্রতারণার বেশ কিছু অভিযোগ পাওয়াপ্রতিবেদক গেছে। প্রতারকরা কখনো পুলিশ সদস্য পরিচয়ে ফোন করছে, আবার কখনও সামাজিক মাধ্যমে পুলিশ কর্মকর্তার ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে।

তিনি বলেন, “সাধারণ মানুষকে অনুরোধ করছি, কেউ যদি পুলিশের পরিচয়ে সন্দেহজনক কোনো বার্তা বা ফোন পান, তবে সেটি যাচাই করে নিশ্চিত হোন। কোনোভাবেই যেন প্রতারকদের ফাঁদে পা না দেন।”

এআইজি ইনামুল হক আরও জানান, ইতোমধ্যে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্তও অব্যাহত আছে। তিনি বলেন, “প্রতারণা প্রতিরোধে সচেতনতা সবচেয়ে বড় শক্তি।”

পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে কারও প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

an adbox will go here