এনসিপির সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সংস্কৃতি ও প্রচার সেল গঠন - দিগন্ত জার্নাল

এনসিপির সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে সংস্কৃতি ও প্রচার সেল গঠন

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার, ২৮ মে ২০২৫ — নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কাঠামোগতভাবে পরিচালনার উদ্দেশ্যে সংস্কৃতি সেল এবং প্রচার ও প্রকাশনা সেল গঠন করেছে। মঙ্গলবার দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এনসিপির সংস্কৃতি সেল গঠন করা হয়েছে। সেলটির সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লুৎফল রহমান এবং সহ-সম্পাদক হয়েছেন সৈয়দা নীলিমা দোলা। সদস্য হিসেবে রয়েছেন আরও ছয়জন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সেল-এর সম্পাদক করা হয়েছে মোহাম্মদ মিরাজ মিয়াকে। সহ-সম্পাদক হিসেবে আছেন এম এম শোয়াইব। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন খান মুহাম্মদ মুরসালীন, মো. আব্দুল মুনঈম, সৈয়দা নীলিমা দোলা, এহসানুল মাহবুব জুবায়ের, আরজু আহমাদ, আসিফ মোস্তফা জামাল এবং খালেদ সাইফুল্লাহ জুয়েল।

জাতীয় নাগরিক পার্টি তাদের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রমকে আরও বর্ণাঢ্য ও জনমুখী করে তুলতে এই দুটি সেলের কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানা গেছে।

an adbox will go here