সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আজ জানা যাবে বাংলাদেশের ঈদুল আজহা - দিগন্ত জার্নাল

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আজ জানা যাবে বাংলাদেশের ঈদুল আজহা

নিগন্ত জার্নাল ডেস্ক:

বুধবার , (২৮ মে ২০২৫) — সৌদি আরবে আজ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তার একদিন আগে, অর্থাৎ ৫ জুন থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের ঈদের দিন নির্ধারণে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এতে সভাপতিত্ব করবেন। দেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা নির্ধারিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানাতে বলা হয়েছে।

টেলিফোন নম্বর:
০২-২২৩৩৮১৭২৫
০২-৪১০৫০৯১২
০২-৪১০৫০৯১৬
০২-৪১০৫০৯১৭

ফ্যাক্স নম্বর:
০২-২২৩৩৮৩৩৯৭
০২-৯৫৫৫৯৫১

ঈদ উপলক্ষে ১০ দিনের ছুটি

এদিকে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত ছুটি ৫ থেকে ১০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। তবে এর আগে ও পরে দুটি দিন (১১ ও ১২ জুন) অতিরিক্ত ছুটি দিয়ে সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এই অতিরিক্ত ছুটির বিনিময়ে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত অফিস খোলা রাখা হয়েছিল।

ফলে ৫ জুন থেকে শুরু হওয়া ছুটি ১১ ও ১২ জুনের সরকারি ছুটিসহ পরবর্তী সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরা মোট ১০ দিনের অবকাশ উপভোগ করবেন।

an adbox will go here