নয়াপল্টনে ছাত্রদল-যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ আজ
নিজস্ব প্রতিবেদক:
বুধবার, (২৮ মে২০২৫) — ‘তা’রু’ণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। আয়োজক জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে প্রায় ১৫ লাখ তরুণ-তরুণী এই সমাবেশে অংশ নেবেন।
দুপুরে শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা’রেক রহমান।
এর আগে, গত সোমবার (২৬ মে) আয়োজক তিন সংগঠনের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, “আমরা চট্টগ্রামে তা’রু’ণ্যের মিলনমেলা দেখেছি। খুলনা ও বগুড়ায় আমাদের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়েছে। ঢাকায় সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আমরা আশাবাদী।”
তা’রু’ণ্যকে সম্পৃক্ত করতে মে মাসজুড়ে পৃথক কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল চারটি বড় বিভাগীয় শহরসহ আটদিনব্যাপী সেমিনার ও সমাবেশের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় ইতোমধ্যে কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সমাবেশ ঘিরে ঢাকা মহানগর পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। একইসঙ্গে দলীয় স্বেচ্ছাসেবক বাহিনীও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে বলে জানানো হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, কোনো ধরনের উ’স’কা’নি বা বি’শৃ’ঙ্খলা এড়াতে তারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দেবেন।