সাবেক ডিসি আশরাফ উদ্দিনের ঘটনায় তদন্ত কমিটি গঠন - দিগন্ত জার্নাল

সাবেক ডিসি আশরাফ উদ্দিনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

রবিবার, (২৩ জুন ২০২৫) শরীয়তপুরের সদ্য সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বি’তর্কিত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রোববার জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদকে। সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নূরুল হক এবং মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব, যিনি সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও এক নারীর আপ’ত্তি’কর ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে বিষয়টি জনমনে চাঞ্চল্য তৈরি করে এবং নানামুখী সমালোচনা শুরু হয়।

পরিস্থিতি বিবেচনায়, পরদিন শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে শরীয়তপুর জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরবর্তীতে ঘটনার প্রকৃত সত্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ তদন্ত কমিটি গঠন করা হলো।

an adbox will go here