গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে শহীদদের ঋণ পরিশোধের এখনই সময়: তারেক রহমান
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার, (১ জুলাই ২০২৫) গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা’রেক রহমান। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণআন্দোলনে মানুষ নিজের ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে, কিন্তু আজও সেই সাম্য-ন্যায়ভিত্তিক বাংলাদেশ অধরাই রয়ে গেছে।
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিএনপির ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বার্তা দেন তিনি।
তা’রেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ ফ্যা’সিবা’দ ও অ’পশা’সনের ভূতের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছে। অথচ আজও তারা রাষ্ট্রে গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে জীবন দেয়। তারা কখনোই কানাডার বেগমপাড়া, মালয়েশিয়ার সেকেন্ড হোম বা সুইস ব্যাংকে টাকা পাঠানোর দাবিতে আন্দোলন করেনি; তাদের একমাত্র দাবি ছিল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার।
তিনি বলেন, “চব্বিশ সালের গণ-অ’ভ্যু’ত্থানে জনগণ ফ্যা’সিবা’দের শে’ক’ল ছিঁ’ড়ে মুক্তির পথ তৈরি করেছে। এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে জন্য এখনই আমাদের অগ্রসর হতে হবে। আরেকবার ভুল করার সুযোগ নেই। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত একটি গণতান্ত্রিক, মানবিক ও ইনসা’ফভিত্তিক সরকার গঠনের মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ শোধ করতে হবে।”
তিনি আরও বলেন, এ সুযোগ কাজে লাগাতে হবে। গণআন্দোলনের মধ্য দিয়ে অর্জিত এই মুক্ত পরিবেশ যদি আমরা শক্তিশালী গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে পরিণত করতে না পারি, তবে শহীদদের রক্তের প্রতি অবিচার হবে।