পাটগ্রামে চাঁদাবাজিতে বিএনপি নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ সারজিস আলমের - দিগন্ত জার্নাল

পাটগ্রামে চাঁদাবাজিতে বিএনপি নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক:

বুধবার,(৩ জুলাই ২০২৫) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পাথর ও বালি বহনকারী যানবাহন থেকে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি—এই চাঁদাবাজির সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জড়িত

বুধবার দিবাগত রাত ১টা ১৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি বলেন,

“সরকার অনুমোদিত সাইটগুলো থেকে দেশের বিভিন্ন জায়গায় পাথর ও বালি বহনকারী ট্রাকগুলো থেকে প্রতিদিন গাড়িপ্রতি ৫০০ থেকে ১০০০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। প্রতিদিন লক্ষাধিক টাকা লুট হচ্ছে।”

তিনি দাবি করেন,

“আজ (বুধবার) পাটগ্রামের ইউএনও ওই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন। পরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করে ভাঙচুর চালায় এবং চাঁদাবাজদের ছিনিয়ে নিয়ে যায়।”

পোস্টে আরও উল্লেখ করা হয়,

“চাঁদাবাজদের রক্ষায় হাতীবান্ধা থানার পুলিশ ফোর্স পাঠাতে বলা হলে, সেখানেও বিএনপির নেতাকর্মীরা থানাকে অবরুদ্ধ করে রাখে।”

সারজিস আলম ঘটনাটিকে ‘ক্ষমতার অপব্যবহার’ বলে আখ্যা দিয়ে বলেন,

“এভাবে রাজপথে অপরাধীদের রক্ষা করলে দেশে সংস্কার কীভাবে সম্ভব? স্থানীয়রা বলছে, এসবের পেছনে পাটগ্রামের এক এমপি প্রত্যাশীর মদদ রয়েছে।”

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করে সারজিস আলম প্রশ্ন তোলেন,

“বিএনপি কি এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? প্রশাসনকে সহযোগিতা তো দূরের কথা, বরং পুলিশকে জিম্মি করে চাঁদাবাজদের মুক্ত করা হয়েছে।”

তিনি আরও বলেন,

দল সংস্কার করতে হলে আগে স্থানীয় নেতাদের নিয়ন্ত্রণে আনতে হবে। অপরাধী নিজের দলের হলেও ব্যবস্থা নিতে হবে।

এখনও পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কিংবা স্থানীয় কোনো নেতা এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

তবে বিশ্লেষকদের মতে, সরকারবিরোধী জোটের একটি অংশ হিসেবে পরিচিত এনসিপির প্রকাশ্য এই অভিযোগ রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও টানাপোড়েন তৈরি করতে পারে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে

an adbox will go here