কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত
নিজস্ব প্রতিবেদক:
রোববার, ২৭ জুলাই ২০২৫ | কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অধীন বাংলাদেশের সব জেলা ও শাখা কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সংগঠনের কাঠামো পুনর্গঠন এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বলবৎ থাকবে।
তিনি আরও বলেন, “আমরা চাই সংগঠনটি বৈষম্যবিরোধী সংগ্রামে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর হোক। যারা সংগঠনের নীতি ও শৃঙ্খলা অনুসরণ করবে না, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্তারিত তথ্য ও প্রতিক্রিয়া সংগঠনের পক্ষ থেকে শিগগিরই জানানো হবে বলে তিনি জানান।