উত্তরায় মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু - দিগন্ত জার্নাল

উত্তরায় মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

দিগন্ত জার্নাল ডেস্ক:

সোমবার, ২৮ জুলাই ২০২৫ | রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত পৌনে ২টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সাহিলের মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ ছিল এবং তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।”

এ নিয়ে জাতীয় বার্ন ইউনিটে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ জনে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও একজনের মৃত্যু হয়েছে।

an adbox will go here