শেখ হাসিনাকে স্বৈরশাসক সমিতির সভাপতি বললেন অ্যাটর্নি জেনারেল - দিগন্ত জার্নাল

শেখ হাসিনাকে স্বৈরশাসক সমিতির সভাপতি বললেন অ্যাটর্নি জেনারেল

শেখ হাসিনা স্বৈরশাসক, অ্যাটর্নি জেনারেল বক্তব্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫, গুম খুন রাজনীতি বাংলাদেশ, জুলাই আন্দোলন, ন্যায়বিচার বাংলাদেশ, স্বৈরাচার শাস্তি, রাজনৈতিক অপরাধ, বাংলাদেশ।

দিগন্ত জার্নাল ডেস্ক:

রোববার, ৩ আগস্ট ২০২৫ | আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বক্তব্য রাখতে গিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “মিথ্যার ওপর পিএইচডি করতে হলে শেখ হাসিনার কাছ থেকে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি।” তিনি আরও বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ ও আগামী প্রজন্মের স্বার্থে আমরা স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি চাই।”

তিনি আদালতে বিভিন্ন দেশের স্বৈরাচারদের পরিণতির উদাহরণ তুলে ধরেন এবং বলেন, “আমরা কেবল রাষ্ট্রপক্ষ নই, দেশের প্রতিটি মানুষ যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে চাই।”

অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, “বিগত আমলে গুম-খুনের পলিটিক্যাল কালচার চালু হয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনার নামে চাঁদাবাজি, টাকা পাচার এবং নির্যাতন হয়েছে। আর এই পরিস্থিতির বিরুদ্ধে ছিল বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন।”

এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, “এই বিচার অতীত ভুলে যাওয়ার নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় পদক্ষেপ। কেউই আইনের ঊর্ধ্বে নয়, যত ক্ষমতাবানই হোক না কেন।” তিনি বলেন, “আসামির অনুপস্থিতি, ইচ্ছাকৃত পলায়ন কিংবা বিদেশি রাষ্ট্রের নির্লিপ্ততাও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাধা হতে পারবে না।”

an adbox will go here