ডাকসু নির্বাচনের ফল প্রকাশের সময় জানালো ঢাবি প্রশাসন - দিগন্ত জার্নাল

ডাকসু নির্বাচনের ফল প্রকাশের সময় জানালো ঢাবি প্রশাসন

ডাকসু নির্বাচন ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয় ভোট, ডাকসু ফলাফল, ঢাবি প্রশাসন, ডাকসু ভোট কাস্ট

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ | দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার চার ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ সম্ভব হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে। শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের তথ্যমতে রাত ১২টার পূর্বেই ফল ঘোষণা করা হবে।

ডাকসু নির্বাচনে এবারে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জহুরুল হক হলে মোট ভোটার ছিলেন ১,৯৬৩ জন, এর মধ্যে কাস্ট হয়েছে ১,৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ)। এস এম হলে মোট ভোটার ৬৬৫ জনের মধ্যে ভোট পড়েছে ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)। জগন্নাথ হলে ২,২২২ জন ভোটারের মধ্যে কাস্ট হয়েছে ১,৮৩১টি (৮২.৪৫ শতাংশ)। রোকেয়া হলে ৫,৬৭৬ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩,৯০৭টি (৬৯ শতাংশ)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থানের পর এ নির্বাচনকে শিক্ষার্থীরা গুরুত্ব দিয়ে দেখছেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে এখন

an adbox will go here