'অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ সমাপ্ত, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া - দিগন্ত জার্নাল

‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ সমাপ্ত, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া

অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩, বাংলাদেশ বিমান বাহিনী, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্স, বাংলাদেশ যুক্তরাষ্ট্র যৌথ মহড়া, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ সামরিক অনুশীলন ২০২৫।

দিগন্ত জার্নাল ডেস্ক:

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ অনুশীলন শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে মহড়ার সমাপনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। তিনি সমাপনী বক্তব্য রাখেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর কর্মকর্তা এবং বাংলাদেশ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, অনুশীলনটি শুরু হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর একই ঘাঁটিতে। যৌথ মহড়ার মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

an adbox will go here