ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল করেছেন সুপ্রিমকোর্ট - দিগন্ত জার্নাল

ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল করেছেন সুপ্রিমকোর্ট

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশের অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভুপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অনুমতি প্রদানপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে সুপ্রিমকোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সেই প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

এ সিদ্ধান্ত সুপ্রিমকোর্টের নির্দেশনার আলোকে গৃহীত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

an adbox will go here