সখিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার - দিগন্ত জার্নাল

সখিপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

দিগন্ত জার্নাল ডেস্ক:
শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটায় রিয়াদ ওরফে রাব্বি পাইক এবং নাদিম খান নামে দুই নেতা গ্রর হয়েছেন।

রোববার গভীর রাতে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রাব্বি চরভাগা মালত কান্দি গ্রামের বাসিন্দা মাসুদ পাইকের ছেলে। তারা উভয়েই একই এলাকার বাসিন্দা। রাব্বি চরভাগা সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

পুলিশ জানায়, ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাব্বীর বাড়িতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সখিপুর থানা অফিসার ইনচার্জ মো. ওবায়েদুল হক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

an adbox will go here