প্রধান উপদেষ্টা ভোট দিয়ে সবাইকে ঈদ মোবারক জানালেন
দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল ১০টা ২৭ মিনিটে তিনি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।
ভোটের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব হিসেবে পালন করবো। এর মাধ্যমে আমরা অতীতকে সম্পূর্ণ বর্জন করেছি। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা আমরা ছেড়ে দিয়েছি।”
ড. মুহাম্মদ ইউনূস এসময় সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান এবং উপস্থিত সাংবাদিকদের কাছে ‘ঈদ মোবারক’ জানিয়ে ভোটকেন্দ্র ত্যাগ করেন।
তিনি দেশের মানুষের জন্য শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেছেন এবং জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।